ঢাকা | বঙ্গাব্দ

খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন: খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
ad728
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এখন থেকে খাতা শুধু পুনর্নিরীক্ষণ নয়, শিক্ষার্থীরা পুনর্মূল্যায়নের সুযোগ পাবে। কোথাও কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, পুনঃপরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। পরীক্ষায় ভালো করার প্রস্তুতি থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না।বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি। যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।এবার পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।




নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
যারা মুখে ইনসাফের কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি

যারা মুখে ইনসাফের কথা বলেন, প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি