ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন ক্রিপ্টো নীতির আশায় বেড়েছে বিটকয়েনের দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
মার্কিন ক্রিপ্টো নীতির আশায় বেড়েছে বিটকয়েনের দাম ছবির ক্যাপশন: মার্কিন ক্রিপ্টো নীতির আশায় বেড়েছে বিটকয়েনের দাম
ad728

যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সিবিষয়ক নতুন আইন নিয়ে আশাবাদ এবং মার্কিন ট্রেজারির বন্ড পুনঃক্রয় বাড়ানোর সিদ্ধান্তে বিটকয়েনের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।

শুক্রবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৬ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৭ হাজার ৬৭৫ দশমিক ৯৪ ডলারে।গত বুধবার থেকে বিটকয়েনের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। টানা তৃতীয় দিনের মতো এর দাম ৫ শতাংশের বেশি বাড়ল।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার কংগ্রেসে আটকে থাকা ‘ক্ল্যারিটি অ্যাক্ট’ পাসের আহ্বান জানান। ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ও নিয়ন্ত্রণসংক্রান্ত এ আইন পাস হলে খাতটিতে আরো ইতিবাচক প্রভাব পড়বে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।একই সঙ্গে দীর্ঘমেয়াদি ঋণের সুদ কমানোর লক্ষ্যে মার্কিন ট্রেজারি সরকারি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়। এতে ট্রেজারি বন্ডের মুনাফা কমে এবং বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদ, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সির দিকে ঝোঁক বাড়ে।

ইটোরো যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বিশ্লেষক ব্রেট কেনওয়েল বলেন, ওয়াশিংটনে ক্রিপ্টো খাতে অগ্রগতির নতুন আশাবাদ বিটকয়েনের ঊর্ধ্বগতিতে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি ট্রেজারি ইয়িল্ড কমে যাওয়া এবং শর্ট পজিশন বন্ধ হওয়ার প্রবণতা এই র‌্যালিকে আরও গতি দিয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : জাতীয় দৈনিক মুক্ত কণ্ঠস্বর

কমেন্ট বক্স
৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের: স্বরাষ্ট্রমন্

৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের: স্বরাষ্ট্রমন্